দূরত্ব বেড়ে
যাচ্ছে হাওয়ায়
দূরত্ব বেড়ে
যাচ্ছে দেয়ালে পলেস্তারায়
দূরত্ব বেড়ে
যাচ্ছে নিজের সাথে নিজের
দুঃখ ও দুঃখের
সুখ ও সুখের
দূরত্ব বাড়ছে
জীবনের সাথে যাপনের
কেমন অচেনা
লাগে নারী, রোজকার নদী
অচেনা লাগে
মানুষ
জেগে থাকা
মানুষ, ঘুমিয়ে থাকা মানুষ
পুড়িয়ে দেয়া
মা্নুষ,পুড়ে যাওয়া মানুষ
অচেনা লাগে
ঘর, বিতাড়িত বিস্তৃত চর
অচেনা লাগে
প্রেম, চকচকে বিষন্ন হেম
দূরত্ব বেড়ে
যাচ্ছে ইশ্বরে
দূরত্ব বেড়ে
যাচ্ছে মানুষে
দূরত্ব বেড়ে
যাচ্ছে হাওয়ায়
দূরত্ব বাড়ছে
নিজের সাথে নিজেরই
বিমুর্ত
ছায়ায়
১৩.১১.২০১৬