তোমাকে একটা নাকফুল কিনে
দেবো বলে টাকা
জমাচ্ছিলাম ব্যাংক
পাড়ায়, শুনছি এখন
অর্থ পড়ছে বিষম খরায়।
চলো তবে ছুঁয়ে থাকি,
প্রেমে গড়াই গাছতলায়
ভেজা জ্যোস্নায় জলা জংলায়
ঠোঁটে ও জিওভায়
মাংসাশী-জলচাষি আমি,
কর্দমাক্ত তোমাকেই ভালবাসি
পাকা সড়কে চলতে ভাল জুতো
চাই
প্রেয়সি, আমার তো সেইমত জুতোও
নাই
অনুন্নত- মেদহীন ক্ষীণকটি
তোমাকেই চাই
গিরিখাদ-ডিম্পল অফ
ভেনাস, কি আবেশে মুখ ডুবাই
মধ্যযামে, দেয়ালঘড়ির
টিকটিক, ঠিকঠিক
বন্ধ হউক
অর্থমন্ত্রীর অহেতুক বাকচাল,
বালছাল
বন্ধ হউক
শরীরই হউক সমুদয় শব্দের কোমল
আখর
০৯.০৬.২০১৭