তোমার হার্টের
রিপোর্ট দেখে তুমি হাসছ
হাসতে হাসতে
তোমার মাথা গিয়ে আলমারিতে ঠেকে
চামড়া কেটে তোমার
কপাল থেকে রক্ত বের হচ্ছে
শীত চলে যাচ্ছে
তবু টমাটো এখনো
সতেজ
মা মরে গেলে রোদ
আমাকে ছায়া দেয়
বৃষ্টির জন্যে
আমি লোটো থেকে একটা বড় ছাতা কিনেছি
এসোতো, আমরা
ছাতার নিচে হাঁটি
০৮.০৩.২০১৯