তিনি ছুটছেন। আমার বন্ধ চোখ
থেকে
একটা আলোর তির ছুটে যাচ্ছে তাঁর দিকে
হে প্রার্থিত আলোক বিন্দু
কে স্থির নয়? আমি না তুমি
তিনি মাড়িয়ে যাচ্ছেন পাতা, পেরিয়ে যাচ্ছেন পথ
ভীষণ উন্মত্ত সব পথনির্দেশক।
মানুষের মত আমরা বা আমাদের মত মানুষেরা
শহরের এই রঙ, জবরজং
অন্ধকার ও আলো, বৃক্ষরাজি, সন্ধ্যা ও সন্ধ্যাতারা
সব সত্য, সব লৌকিক।
প্রার্থিত আলোক বিন্দু, কেবল তুমিই অলৌকিক
২৮.০৩.২০২১