Friday, April 23, 2021

ছেলেবেলা

আমারও একটা ছেলেবেলা ছিল
সকলেরই থাকে।
 
এক বিকেলে
নাকি সকালে, নাকি দুপুরে
 
আমি ঠিক জানিনা কখন। আমার ছেলেবেলা
উধাও হয়ে গেল। ঠিক করে বললে
 
ছেলেবেলার ওই ছেলেটা উধাও হয়ে গেল
 
তারপর শুধু বেলা, অসংখ্য বেলা
অসংখ্য নক্ষত্র ঝরে পড়ার রাত
অসংখ্য কুয়াশা
অসংখ্য রোদ ঝলসানো দিন
অসংখ্য মরে যাওয়া, অসংখ্য বেঁচে উঠা শেষে
 
এখন। এখনও
আমি আর উধাও হয়ে যাওয়া ছেলেটাকে ফিরে পেতে চাই না
 
শুধু বেলা। ওই অসংখ্য বেলাগুলোতে বার বার
আমি ডুবে যাই।
 
ডুবে যাই। ভেসে উঠি
অসংখ্য আমি
 
২৩.০৪.২০২১ 

 

Wednesday, April 14, 2021

ধিক্কার

কিছুতেই সুখী হই না আমি। আমার জন্মকে
কে ধিক্কার দেবে? আমি ছাড়া?
হে প্রথাতাড়িত স্বপ্ন ও স্বপ্নহীন বৃদ্ধ
নামাও তোমার স্বেচ্ছামুক্তির পাল
 
 
এই অনন্ত জরাকালে সৃষ্টিও অর্থহীন ।
এসো ধ্বংসকে ছুঁয়ে দেই, পূনর্জন্ম হউক তোমার আমার