আনন্দ গুলো ছুঁয়ে থাক। বিকেল বরাবর রেখায় হাঁটতে
হাঁটতে
সরল না বক্র ঠিক বুঝে উঠিনা ।
বেইলি রোড থেকে রমনা পার্ক
মাঝে একটা বাঁশের পুল । পেরিয়ে ঝন্টু আর্ট, না না পাকা ব্রিজ পেরিয়ে ।
কিংবা বর্ণমালা লাইব্রেরি । কিংবা মাত্র খেলা ভাঙা একটা মাঠ
সব এলোমেলো লাগে । আনন্দ নাকি দুঃখ?
দুঃখানন্দ?
তোমার বাড়ির কোনায় দোলনাটা একা পড়ে আছে
বৃক্ষেরা ছায়া দেয়, পাতারা দোল খায়
মানুষ তুমি বৃক্ষ হতে চাও কেন ?
টানা বৃষ্টিতে ক্লান্ত সকাল, নরম কোমল শীত
সবাই ঘুমিয়ে থাকলে একা হাঁটি, নীরব শীতগুলো গায়ে মাখি
সুখীপ্রাণ আমার বন্ধুটির কথা মনে হয় হঠাৎ । আহা,
এই করোনায় কতদিন তার বেতন হয় না
আমি নিশ্বাস নেই, বুকের ভিতর জমাই নরম কোমল শীত
আনন্দগুলো ধরে রাখ।
এখানে
আনন্দের খুব অভাব
আমি দুঃখ লিখে লিখে আনন্দ খুঁজি, দুঃখানন্দ।
২১.০৬.২০২১