খুব ছোট্ট করে লিখ তবে
এই নাম, ‘জল’
কবি খোঁজে জলের ভেতর কোমল কমল
রাস্তায় আলো নাই,
খানাখন্দ
ঘরদোর, উঠান, জঙ্গল, পুকুর। কবি হাঁটে
জোছনায়, জলছায়ায়, কাশফুল,
ঘাসফুল
প্রিয় মুখ, প্রিয় দুঃখ, কবি খোঁজে জল
বিপাশা বিপাশা, ছুঁয়ে দ্যাখ্ চোখের কাজল
ঘনীভূত শ্বাস, প্রবীণ
পলাশ, পৃথিবী, ব্যাধ
দীর্ণ কুঁড়েঘরে ঈশ্বর ঘুমায়। শীর্ণ। কবি উঁকি দেয়
ছিটিয়ে দেয় জল
কবি খোঁজে জলের ভেতর কোমল কমল
ঘরদোর, উঠান, জঙ্গল, পুকুর। কবি হাঁটে
প্রিয় মুখ, প্রিয় দুঃখ, কবি খোঁজে জল
বিপাশা বিপাশা, ছুঁয়ে দ্যাখ্ চোখের কাজল
দীর্ণ কুঁড়েঘরে ঈশ্বর ঘুমায়। শীর্ণ। কবি উঁকি দেয়
ছিটিয়ে দেয় জল
ঈশ্বর জাগেন, ঈশ্বর ঘুমান।
অ-জ্ঞান। বিজ্ঞান প্রবল
ঘরদোর, উঠান, জঙ্গল, পুকুর। জল
আলতো করে নাড়িয়ে দেয় ‘জল’