Friday, November 26, 2021

এলগরিদম

১ ২ ৩ ৪ ৫
৫ ৬ ৭ ৮ ৯
৫...........৯
৫=৯

কী ভাবছেন? আপনার এলগরিদম মিলছে নাতো!
হাহা। এলগরিদমের সেই অবস্থায় আপনি এখনো পৌঁছাননি
এটাই মানুষ। এইজন্যই মানুষ। আমি মানুষের ভবিতব্যের দিকে তাকিয়ে
এই দ্যাখেন এখনো গাড়ি চালাচ্ছি। মোটামুটি ঠিকঠাক
৫ এ যেমন। ৯ এও তাই
৫=৯

এটাই কবিতা। ৫=৯
এটাই মানুষ
 
তোমাকে ভালোবাসি। কিন্তু তুমি আমার নও।
 

২২.০৯.২০২১

স্থবিরতা

স্থবির হয়ে যাচ্ছি

পৃথিবীর সব অবহেলা দিচ্ছে আমাকে
না, এটা সত্য নয়
বরং আমি অবহেলা করছি সব

দুই হাত একসাথে চেপে ধরে থাকি চায়ের কাপ। আমার উষ্ণতা চাই

২৯.১০.২০২১