মিনমিনে প্রেমের চেয়েও
তোমার
হাসির ঝংকার অনেক বেশি
সুরভিত, নারী
বন্ধুর আড্ডায় কিংবা এক
বিকেল আমোদে
তোমার হাসি যেন ভেঙ্গে দেয়
একসঙ্গে একশটা গ্লাস।
আমি নিঃশব্দে হেঁটে যাই,
পদতলে ভাংগা কাঁচ
প্রেম ও উদ্বেগ পাশাপাশি
হাঁটে, সরব সলাজ।
১৩.০১.২০১৪
No comments:
Post a Comment