তোমার উষ্ণতা আমাকে জাগিয়ে
রাখে দিনভর
তোমার স্পর্শের
হ্যাং-ওভারে আমি অর্থহীন হাঁটি
মালিবাগ মোড় হয়ে কাকরাইল
রমনা পার্ক হয়ে শাহবাগ
ঘুরি আজিজ সুপার মার্কেটের
বইয়ের দোকান
পাতা উল্টাই কবিতা পড়ি
স্মৃতি উল্টাই জাবর কাটি
বুকের মধ্যে হাত রেখে
ছুঁয়ে দেই তোমার উদ্ধত
স্তন
তোমার উষ্ণতা আমাকে জাগিয়ে
রাখে দিনভর
সন্ধ্যে বেলায় আমি হাঁটতে
হাঁটতে পৌঁছে যাই রাস্তার শেষে
তোমার পথ যেখানে এসে শেষ
তোমাকে ছুঁতে গিয়ে ছুঁয়ে
ফেলি বিষণ্ণ সাইনবোর্ড
শিভাস রিগাল
তোমার স্বপ্ন গুলো পার হয়ে
কবে আমি বলতে পারবো
শি ওয়াজ রিয়াল...
No comments:
Post a Comment