এইসব ভালবাসাবাসি এইসব প্রেম অপ্রেম
এইসব ঘৃণা এইসব যাতনা
এইসব বুদ্ধিবৃত্তিক চিন্তা ও চেতনা
এইসব মৌল ও মৌলিকত্ব
এইসব আন্দোলন ও বন্ধ্যাত্ব
এইসব বুদ্ধিজীবীতা এইসব মৌলবাদিতা
এইসব পুঁজিবাদ ও সাম্যবাদ
এইসব রোধ অবরোধ বিরোধ
এইসব ন্যায় অন্যায় আর মাৎস্যন্যায়
এইসব কবিতা অকবিতা এইসব প্রগলভতা
এই সবের কিছুরই পক্ষে নই আমি, এবং বিপক্ষেও
আমি কেবল ঈশ্বরের দীর্ঘশ্বাস চুরি করে নিয়ে বলতে
চাই
মানবজন্ম না হলে প্রকৃতির এমন খেয়ালের কিছুই
দেখা হত না আমার।
২৪.০৩.২০১৫
No comments:
Post a Comment