Monday, March 7, 2016

এই ছবিটা বিধ্বস্ত মানুষের



মানুষের দুঃখ দেখলে যেমন কষ্ট পাই
সুখ দেখলেও পাই
পাপের মত মানুষের মৃত্যু দেখেও
আমি নিজের মৃত্যু ভেবে ভড়কে যাই

নিজের একটা চরিত্র দাঁড় করানোর
নিমিত্তে ঘর্মাক্ত আমি
ছেলেবেলার মাটির চুলার পোড়ামাটি মুখে দিয়ে
ওয়াক থুতু ফেলে অপেক্ষমাণ ভিনদেশির সঙ্গে
ভদকায় চুমুক দেই। আঃ  
হিজলতলায় এখন কেবল থেঁতলে যাওয়া হিজলের কষ

বাহিরঙ্গে এমন রঙ্গ অন্তরঙ্গে ধ্বস।

০৭.০৩.২০১৬

No comments:

Post a Comment