তথাকথিত প্রজ্ঞায় নাচে অমাবস্যা
বিজন ঘরে ঘুরে অস্থিরতার লাটিম
কি চাই, কেন চাই
ভালবাসি কি? মানুষ না নারী
নারী না কলাপাতার গাড়ি
কাচমিঠা গাছের ছায়া মাঝপুকুরে ডুব দিলে
খলবল করে উঠে দুঃখ, দুঃখ আমার বোনের
নাম
শূন্যতায় তারা হয়ে জেগে থাকে
যেন শরীর নয়, দুটো আত্মা
পাশাপাশি শুয়ে থাকে
মাঝখানে ট্রাফিকজ্যামে আটকা পড়ে পুরো শহর
০১.০২.২০১৭
No comments:
Post a Comment