কোনো শব্দই আমাকে
টানে না আর
কেবল নিজেরই
পদশব্দে ফিরে তাকাই
বারবার। যে
শাদাকে শাদা বলে শিখে এসেছি
আলম, তুইও জানিস
আমরা তখনো নিঃসংশয় ছিলাম না
এখনো সংশয়ে দোলে
সংরাগ, কে হে তুমি প্রাকৃত জন?
এই জনারণ্যেই
তোমার সংরক্ষিত বন
ধ্যানভঙ্গ হলে
তুমিও খুঁজে নাও জাগতিক ওম
ইশ্বরের আস্তিন
ধরে টান দিলে
বের হয়ে পড়ে যুবতির স্তন
আমি বি-দেহী
পর্যটক, উনুনের আঁচে মাপি জলেশ্বরীর ঘাম
০২.০২.২০১৯
No comments:
Post a Comment