তুমি বলে প্রধানত
তোমাকেই ডাকি
ঈশ্বরের নীল খামে পাঠানো
যে যন্ত্রণা, তার উত্তরে
তুমি
লিখেছিলে-‘প্রিয়তম’। আমি সাদা মেঘ হয়ে
উড়ে গিয়েছিলাম।
বৃষ্টিসম্ভাবনার কথা আমার
তখনো মনে হয়নি
তুমি বলে আমি যে
কাঁঠালচাঁপায় নাক ডুবাই
তার নিরব প্রয়ানেও তুমি।
তোমার খোলা চুলে
হাঁটে অব্যাখ্যাত
সন্ধ্যা, রঙহীন কবিজন্ম
তোমার নামে আমি
রাষ্ট্রেরও হাড়গোড় দেখি
আর খুঁজি ঈশ্বরের
পোর্টফোলিও; আমাদের
বারান্দাহীন ঘরের উঠানে
দাঁড়িয়ে দেখি
অবসন্ন চাঁদ
কবিতার স্তবকে যে
শূন্যতা, সেখানেও তুমি
অপূর্ণতা ঢাকতে গোঁজামিল
হিসেবে
কবিতার খানিক দূরে শেষ ব্রাকেটের
মত
দাঁড় করিয়ে রাখি একটা
নিঃসঙ্গ আর্ত লাইন
৩১.০১.২০২০
No comments:
Post a Comment