বিশ্বাসে বিশ্বাসে ওড়ে
অহমের চাদর। তিনি আমাকে আর চিঠি লিখবেন না বলে ঠিক করেছেন। যে চিঠিটি আমার লিখবার
কথা ছিল না, সেটিও পোস্ট বক্স হয়ে ফিরে আসে। ফিরে আসা, ফিরে যাওয়া কিংবা দেয়া,
এইসব নিতান্ত সাধারণ ঘটনা। পশ্চিমের মেঘে লালিমা মানে তুমি ঋতুচক্র আসন্ন বোঝালে ঈশ্বর
ঢের খুশি হন। মেঘ মানেই আমার কাছে দুঃখময় কিছু, লালিমা হলে আরো।
'নক্ষত্রের ঢের নিচে'
যারা বাস করে তারা আহাম্মক।
২৩.০২.২০২০
No comments:
Post a Comment