আমি মরে গেলেও বৃষ্টি
হবে, এই জানালার পাশে
হয়তো কেউ বসবে না, বা
বসবে কেউ
কিচ্ছু বিচ্যুত হবে না
কোথাও
একই শব্দ নিয়ে ঝরবে
বৃষ্টি, একই রকম ছাঁট
দূরে দালানগুলো ভিজবে,
নিয়ম মেনে ঠিকঠাক গড়াবে পানি
লম্বা টানা বারান্দায় এক
কোণে দাঁড়িয়ে কাপড় ইস্ত্রি করবে
যেকোনো নারী
আমি মরে গেলেও একই রকম
ঝরবে বৃষ্টি, কিংবা
আমি নিজেই বৃষ্টি হয়ে
ঝরব তোমার জানালার পাশে
তুমি না চাইতেই তোমাকে
ছুঁয়ে দেবে বেহায়া ছাঁট
বা তুমিই আনমনে হাত
বাড়িয়ে দেবে ছুঁয়ে, তেপান্তরের মাঠ
ভালোবাসা কেমন থেকেই যায়…
মানুষ চায় বা না চায়
বৃষ্টি অজান্তেই ভিজিয়ে
দেয়
ভাঙাচোরা দাঁড়িয়ে থাকা নিঃসঙ্গ
কোনো বিরহসেতু
০৮.০৬.২০২০
No comments:
Post a Comment