Monday, November 9, 2020

এই মানবজন্ম ছিল বেশ

শেষমেশ বলা যায়, এই মানবজন্ম ছিল বেশ।
এত এত অন্যায় অসাম্য অপ্রাপ্তি অসুখ মৃত্যু
সব শেষ-টেশ করে, যখন তাকাই দূরে
মনে হয়, হ্যাঁ, মনেই তো হয়
এই অর্থহীন মানব জীবনের রেশ, শেষমেশ লাগছে বেশ

 সারারাত শরীর জুড়ে চোরা একটা জ্বরে
গায়ে মাথায় কম্বল জড়িয়েও ঠাণ্ডা লাগছিল বেশ
তবুও অফিস, তবুও মিটিং, কাজ, খাবার, সন্তান, চিন্তা
যতক্ষণ আছে শ্বাস, বাঁচ মানুষ, নাচ মানুষ
লয়ে আহাজারি, থুয়ে আহাজারি, এইতো স্বর্গবাস
 
এইসব স্মৃতি, প্রেম প্রীতি, এইসব সাধ, ঝড়জলে আর্তনাদ
নিয়ে এসো বসি একদিন, কথা কই মৃত্যুর সাথে
মৃত্যুরে বলি, ভালোবাসি, ভালোবাসি তোমারে
 
০৮.১১.২০২০

2 comments:

  1. "যতক্ষণ আছে শ্বাস বাঁচ মানুষ নাচ মানুষ
    লয়ে আহাজারি, থুয়ে আহাজারি
    এইতো স্বর্গবাস
    এইসব স্মৃতি,প্রেম প্রীতি,এইসব সাধ,
    ঝড়জলে আর্তনাদ
    নিয়ে এসো বসি একদিন,কথা কই
    মৃত্যুর সাথে
    মৃত্যুরে বলি,ভালোবাসি,ভালোবাসি তোমারে" অসম্ভব সুন্দর একটা কবিতা!!আমি ভীষণ মুগ্ধ!!

    ReplyDelete