Monday, November 9, 2020

মরে গেলেও তুমি আর ভুল করবে না

তুমি তো অনেক কাঁদ, তোমার কান্না দেখতে আমার কীযে ভালো লাগতো!
কতদিন তোমার কান্না দেখিনা। আচ্ছা বলতো
আমি মরে গেলে তুমি আমাকে দেখতে আসবে?
 
আসবে না জানি, যদিও তোমার ইচ্ছে করবে
খুব ইচ্ছে করবে একটা মৃত কবিতাকে ছুঁয়ে দিতে
যে কবিতার অক্ষর, শব্দ তোমার কাছ থেকে ধার করা
তোমার অনাবাসে যারা দিনে দিনে সমৃদ্ধশালী হয়েছে
 
তবু তুমি আসবে না, মরে গেলেও তুমি আর ভুল করবে না
যদিও তুমি কখনোই ভুল করনা, এটা আমার চেয়ে ভালো আর কে জানে
 
তোমার নির্ভুল চোখের জল আমার খুব দেখতে ইচ্ছা করে
 
(ভেবনা আমি শীঘ্রই মরে যাব, তোমার কান্না দেখতে ইচ্ছে হল তাই এইরকম বানিয়ে একটা কবিতা লেখা। এটা পড়ে কি তুমি কাঁদবে? হয়তো কাঁদবে, কিন্তু আমি তো আর দেখতে পাব না।)

2 comments:

  1. হুমম!! বাকহীন!!!!

    ReplyDelete
  2. এই কবিতাটা পড়ে মনে হয়েছে এ যেন আমারি কথা!!

    ReplyDelete