Friday, April 23, 2021

ছেলেবেলা

আমারও একটা ছেলেবেলা ছিল
সকলেরই থাকে।
 
এক বিকেলে
নাকি সকালে, নাকি দুপুরে
 
আমি ঠিক জানিনা কখন। আমার ছেলেবেলা
উধাও হয়ে গেল। ঠিক করে বললে
 
ছেলেবেলার ওই ছেলেটা উধাও হয়ে গেল
 
তারপর শুধু বেলা, অসংখ্য বেলা
অসংখ্য নক্ষত্র ঝরে পড়ার রাত
অসংখ্য কুয়াশা
অসংখ্য রোদ ঝলসানো দিন
অসংখ্য মরে যাওয়া, অসংখ্য বেঁচে উঠা শেষে
 
এখন। এখনও
আমি আর উধাও হয়ে যাওয়া ছেলেটাকে ফিরে পেতে চাই না
 
শুধু বেলা। ওই অসংখ্য বেলাগুলোতে বার বার
আমি ডুবে যাই।
 
ডুবে যাই। ভেসে উঠি
অসংখ্য আমি
 
২৩.০৪.২০২১ 

 

1 comment: