Saturday, May 8, 2021

আমার কুণ্ঠিত পা নড়ে না কেন

হ্যাঁ, ঠিক বলেছেন
একদম ঠিক । কিছুতেই বিস্মিত হই না আর
আমি আক্ষরিকই নির্বিকার
 
কথা বলতে গেলেই আমি সভ্যতার বিরুদ্ধাচরণ করে ফেলি
কিংবা পদ লেহন করি ফ্যাসিস্ট তন্ত্রের । অথচ
ইতিহাসের যে চোরা রক্তস্রোত, তাতে
হে সভ্য(যা)তা! আপনাদের হাত অনেক বেশি কালোকিত
 
উদ্যানের গাছ কাটা নিয়ে আপনি শংকিত । দ্রোহি ।
আমি যে আরাম সোফায় বসে আপনাদের দ্রোহে
সামিল হতে না পারার অক্ষমতায় কুণ্ঠিত, তার পায়াগুলো গাছের ।
এই বিশাল অট্টালিকা, এই দখিনের জানালজুড়ে কোমল বাতাস
আর সারি সারি অট্টালিকার মাথা,
এখানেও একসময় গাছ গাছালি ঠাসা ছিল । কিংবা জলাশয়
 
আমার কুণ্ঠিত পা নড়ে না কেন?
 
এই নাঙ্গা সূর্যের আলোতে
এত এত পাশাকে আবৃত মানুষ!
বড় বেমানান লাগে
 

Thursday, May 6, 2021

বিশ্বাস Vs স্বপ্ন

বিশ্বাসের জগত আর স্বপ্ন বা কল্পনার জগত দুইটা দুই মেরুর। বিশ্বাসের জগতে যেখানে মানুষ অন্ধ, ভীত, সেখানে কল্পনার জগতে তার সীমাহীন অবাধ্যতা। 

আমি কবি বলেই কল্পনাকে ঈশ্বর মানি। আর বিশ্বাসকে কল্পনা।

০৭.০৫.২১