ঘুমের স্মৃতি ভুলে যাওয়ার
সংশয় নিয়ে
তুমি আবার ঘুমাতে গেলা ।
আমি ‘কবুত’ পাড়ার খানাখন্দ হেঁটে টেটে
তোমার দরজায় এসে দাঁড়াতেই
তোমার বাম স্তন শিরশির করতে থাকে।
তখনই মার্শেল প্রুস্তকে
বিড়ালে রুপান্তর করা মাসরুর
আমার অন্দরমহলে ঢুকে পড়লে, আমি শিল্প নিয়ে বিপদে পড়ে যাই
আমার শিল্পিত আঙুল ও জিহ্বা
তোমার ভেজানো দরজা থেকে সরে এসে
আমি, আমার ছোটবেলার বিড়াল মিয়াও, ‘আন্ডারগ্রাউন্ড’র ভ্যালেন্তিনা,
আর মার্শেল প্রুস্ত এর দ্বিধান্বিত প্রণয়ে বিহ্বল বোধ করি
অতঃপর তোমার
জ্যোৎস্নাগ্রামে খেলাচ্ছলে খুঁজতে থাকা
অচল আধুলির লোভ আমাকে বাঁচিয়ে দেয়
হিং টিং ছট্
হিং টিং ছট্
তুড়িয়ানন্দে কবি ছোটে পাইয়া শকট
তুমি আবার ঘুমাতে গেলা ।
আমি ‘কবুত’ পাড়ার খানাখন্দ হেঁটে টেটে
তোমার দরজায় এসে দাঁড়াতেই
তোমার বাম স্তন শিরশির করতে থাকে।
আমার অন্দরমহলে ঢুকে পড়লে, আমি শিল্প নিয়ে বিপদে পড়ে যাই
আমার শিল্পিত আঙুল ও জিহ্বা
তোমার ভেজানো দরজা থেকে সরে এসে
আমি, আমার ছোটবেলার বিড়াল মিয়াও, ‘আন্ডারগ্রাউন্ড’র ভ্যালেন্তিনা,
আর মার্শেল প্রুস্ত এর দ্বিধান্বিত প্রণয়ে বিহ্বল বোধ করি
অচল আধুলির লোভ আমাকে বাঁচিয়ে দেয়
হিং টিং ছট্
তুড়িয়ানন্দে কবি ছোটে পাইয়া শকট
No comments:
Post a Comment