আমার আর শরীর নাই, মন
নাই
আমার আসলে জীবনই নাই আর
কারণ তোমার আগ্রহ নাই
সময়? সেতো অবান্তর।
একটা লম্বা ল্যাম্পপোস্ট রাস্তা এফোঁড়-ওফোঁড় করে শুয়ে থাকে চাঁদের আলোয়
তার নিজের আলো নাই, জীবন
নাই, মৃত্যু নাই
আলোহীন একটা লম্বা ল্যাম্পপোস্ট। তার কবিতা নাই
কারণ তোমার আগ্রহ নাই
১৪.০৮.২০২১
আমার আসলে জীবনই নাই আর
আলোহীন একটা লম্বা ল্যাম্পপোস্ট। তার কবিতা নাই
No comments:
Post a Comment