ঘেমে উঠছি, বার বার
অথচ শীতাঙ্ক যথেষ্ট নিচের ঘরে
অপয়া প্রেমের ছায়া সরাও,
তুমি পাশে থাকলেই ঘেমে উঠি
আর খাতায় আঁকিবুঁকি। কেন ঘামছি মনে পড়ে না
তুমি হাসছ মিটিমিটি ।
এতটা কেন জেনে যাও !
শূন্যতা ছড়িয়ে আছে
আসবাবে, চেয়ারের হাতলে, মোবাইলের টাচস্ক্রিনে
ছায়ামাত্র তুমি
তুমি মাত্র ছায়া
নৈঃশব্দ্যের তাপ কেন বাড়াও ?
নিজেকে ভিখিরি লাগে । আর কত ভিখিরি হব ?
কদাচিৎ তোমাকে ভাবি
তবু প্রণয়বিলাসী প্রভা ছড়িয়ে থাকে শূন্যতায়
১০.০১.২০২২
অথচ শীতাঙ্ক যথেষ্ট নিচের ঘরে
আর খাতায় আঁকিবুঁকি। কেন ঘামছি মনে পড়ে না
ছায়ামাত্র তুমি
তুমি মাত্র ছায়া
নৈঃশব্দ্যের তাপ কেন বাড়াও ?
নিজেকে ভিখিরি লাগে । আর কত ভিখিরি হব ?
তবু প্রণয়বিলাসী প্রভা ছড়িয়ে থাকে শূন্যতায়
No comments:
Post a Comment