আমার ভালবাসার সঙ্গে কেউ
পারে না, কিচ্ছু না
বাজার পেরিয়ে পাকা ঘাটের
টইটুম্বুর নদী কিংবা ঘরের পাশে
চাপকলের উচ্ছ্বল জল
টলমল টলমল ছলছল ছলছল টলমল
ছলছল ছলছল টলমল
ভালবাসা কি তবে খরস্রোতা
চোখের জল?
কেউ পারে না, কিচ্ছু না;
এমনকি দুঃখ
আমার ভালবাসার সঙ্গে কেউ
পারে না
নদী ও ঘাস, ফাগুন মাস
এমনকি বৃক্ষ
যেন বইছে একা সইছে
চোখ বন্ধ যেন অন্ধ ভেজা শুভ্র
যেন অভ্র
যেন বোকা ভীষণ একরোখা!!
আমার ভালবাসার সঙ্গে কেউ
পারে না, কিচ্ছু না
০৩.০৫.২০১৪
No comments:
Post a Comment