নির্ঘুম চন্দ্রগ্রস্ত মাঝরাত হঠাত করে প্রশ্ন ছুঁড়ে
দেয়
‘তুমি
আসলে কতটা তোমার’?
নিজেকে নিজের কবিতার নায়ক ভেবে বিছানা ছেড়ে
মেঝেতে পা রাখতে গিয়ে দেখি, প্রতিদিনের নিকানো
পুঁছানো
আমার মেঝেও দখল করে নিয়েছে অজাচারী কিছু তেলাপোকা।
তেলাপোকার গা বাঁচিয়ে চলার পথ খুঁজতে খুঁজতে বুঝি
স্যান্ডেলবিহীন আমার দুই পা মহাশূন্যের অদৃশ্য
দড়িতে ঝুলছে মধ্যাকর্ষণহীন
১০.০৮.২০১৪
রাত ২.৩০
No comments:
Post a Comment