আমি কোনো কিছুই ঠিক মত
বেছে নিতে পারি না
শার্ট কিনতে গেলে রঙ নিয়ে
বিপাকে পড়ি
রঙ পছন্দ হলে স্টাইল, তাও
ঠিক হলে দাম
ছেলেবেলায় শাক কিনতে গিয়ে
একবার
আলু শাক কিনে এনেছিলাম, কত জনই তো নিচ্ছে ভেবে
আহা কি লাঞ্ছনা!!
আমার কি আর তখন জানা ছিল
কারো কারো গোয়াল ঘরও থাকে
দোহনযোগ্য ওলান থাকে
খুনসুটি থাকে
আমার কেবল নিকানো উঠোন,
নিপাট দহন
৩১.০৭.২০১৪
No comments:
Post a Comment