যা কিছুর জন্যে আকুলতা যা
কিছুর জন্যে উন্মাদনা সবই না পাওয়া
যা কিছুর জন্যে অভিমান যা
কিছুর জন্যে এমন ভেঙ্গে যাওয়া না যাওয়া
সবই না পাওয়া
সবই না পাওয়া
যা কিছুর জন্যে বেঁচে থাকা
সে খালপাড়ে ফেলে আসা ব্যর্থতা
যা কিছুর জন্যে বেঁচে থাকা
সে কেবলি ছুঁয়ে দেখার ব্যাকুলতা
যা কিছুর জন্যে বেঁচে থাকা
সে উন্মাদ জোছনা
যা কিছুর জন্যে বেঁচে থাকা
সে না ফোটা জুঁই ফুল
যা কিছুর জন্যে বেঁচে থাকা
সে না ছুঁতে পারা ছেড়া হাফ প্যান্ট
যা কিছুর জন্যে বেঁচে থাকা
সে অনন্তের দড়িতে ঝুলে থাকা রংধনু শাড়ী
যা কিছুর জন্যে বেঁচে থাকা
সে না লেখা কবিতা
যা কিছুর জন্যে বেঁচে থাকা
সে পুরোনো ডায়েরী ঘেঁটে
খুঁজে পাওয়া একরাশ শূন্যতা
যা কিছুর জন্যে বেঁচে থাকা
সে ঘাসফড়িঙ এর অর্থহীন ওড়াওড়ি
যা কিছুর জন্যে বেঁচে থাকা সে তুমি ও আমি, স্বপ্নের ওপারে বাড়ী
না পাওয়াই যদি বেঁচে থাকা
হয় তবে, রূপসী
তোমার দিকে তাকিয়ে থেকেই
কাটুক না হয় অরূপ এ জীবন।
No comments:
Post a Comment