দুঃখেরা শিল্প হয়ে গেলে আর দুঃখ থাকে না
হয়ে যায় পতনোন্মুখ ঝর্ণাধারা
দুঃখেরা শিল্প হয়ে গেলে টেলিভিশন সারাইয়ের দোকানে
খোলা পড়ে থাকে পুরোনো টেলিভিশনের মত
দুঃখেরা শিল্প হয়ে গেলে নিরুদ্দেশ পাখি হাততালি
দিয়ে উঠে
বিলের ঠিক মাঝে একপায়ে দাঁড়িয়ে থাকে বিষন্ন বক
দুঃখেরা শিল্প হয়ে গেলে শহরজুড়ে লোডশেডিং এর রাতে
হোল্ডিং নম্বর ভুলে গিয়ে দিকবিদিক ছুটতে থাকে
হিরন্ময় মেঘ
০৯.১১.২০১৪
No comments:
Post a Comment