অন্ধকার যদি অনঙ্গ হবে তবে কে আমাকে জড়িয়ে ধরে সকাল
দুপুর
মধ্যরাতে
একবার নিজের থেকে কিছু নীল ভাগ দেবো বলে ফ্যাকাশে
হওয়া
বিকেলে আকাশের দিকে যাচ্ছিলাম জগন্নাথপুরের খাল
পেরিয়ে। আকাশ
এমন নির্বোধ মাঝপথে আমাকে আটকে দিলো ঘন অন্ধকার হয়ে
অতঃপর যা হবার তাই। নীলেরা অন্ধকারের বুক চেপে বসে
থাকলো।
সেই থেকে অন্ধকারের সঙ্গে নটঘট। অন্ধকারের সঙ্গে
প্রেম প্রণয়
অন্ধকারের সঙ্গে বাক বিতন্ডা, অন্ধকারের সঙ্গে
বৈরিতা। আমি
উদোম আলোয় অন্ধকারের শান্ত হাত ধরে বসে থাকি
অন্ধকার যদি অনঙ্গ হবে
কে তবে বুকে চেপে থাকে এই আলোর প্লাবনে
২৯.০৫.২০১৫
No comments:
Post a Comment