Friday, May 25, 2018

আমার মধ্যে দ্রবীভূত তুমি


আমি আসলে আমার মধ্যে দ্রবীভূত তোমাকেই দেখি

কিছুতেই আলাদা করা যাচ্ছে না বলে
তোমার নামে আমি আসলে নিজেকেই খুঁজি
ভালবাসি নিজেকেই, নিজেকেই ডাকি
তোমার নামে আমি আসলে স্বমেহনেই মত্ত থাকি

এই যে ভালবাসি জ্যোৎস্না, কিংবা চাঁদ
বৃষ্টি কিংবা জলহীন নদীতে ঢলভাঙা রাত
এইসবের আড়ালে আমি আসলে
তোমার নীলচে তিলের দিকেই নতজানু

তুমি মানে আমি
আমার নিঃসঙ্গ করতল তোমার অনাবাদি জমি

No comments:

Post a Comment