এই প্রথম একটা
মাছকে দেখে আমার হিংসা হল
ঘটনাটা খুলেই বলি
তবে
একটা ছোটখাট
পিচ্চি মাছ, হলোই না হয় সুন্দর
তুলতুলে, আরাম
আরাম। নাহয় চাইলেই আপনি
হাড়শুদ্ধ চিবিয়ে
খেতে পারেন আয়েশে
তাই বলে এইরকম
মৃত একটা মাংসপিণ্ডের এত ঔদ্ধত্য?
আপনি যাকে প্রেমবশে
ঠেসে রাখলেন শীতযন্ত্রে
সময় হলেই উল্লাসে মাতবেন ভোজতন্ত্রে
সে কিনা পুরো শীত-তন্ত্রকে অবজ্ঞা জানিয়ে
আপনাকে
হতাশায় ভাসিয়ে
সামিল হল পচন তন্ত্রে?
কী দুঃসাহস! ভাবা যায়?
আর এদিকে আপনি একটা মেনিমুখো লাশ
দেশ জুড়ে রক্তস্রোতে ভাসতে থাকা সতেজ মাছ
০৪.০৬.২০১৮
No comments:
Post a Comment