কী যে কথা ছিল কিছুই মনে
পড়েনা
১৬.০৮.১৮
কিংবা কিছুই ছিল না কথা, ভোর
তার নিয়মেই ভোর। হঠাৎ কী যেন
কী যেন দুলতে থাকলে মনে
লিখে রাখি সর্বশান্ত কবিতাদের তোর।
তার নিয়মেই ভোর। হঠাৎ কী যেন
কী যেন দুলতে থাকলে মনে
লিখে রাখি সর্বশান্ত কবিতাদের তোর।
তবে কী হয়? সারে কি জীবনের
ক্ষত?
একলা হাওয়ায় উড়ে নির্বাক রঙধনু যত
গড়াতে গড়াতে জড়িয়ে গেলে
তাড়াতে তাড়াতে ছাড়াতে হয়
চলতে চলতে ছিটকে পড়া, এইসব অপার বিস্ময়!
একলা হাওয়ায় উড়ে নির্বাক রঙধনু যত
গড়াতে গড়াতে জড়িয়ে গেলে
তাড়াতে তাড়াতে ছাড়াতে হয়
চলতে চলতে ছিটকে পড়া, এইসব অপার বিস্ময়!
দৃশ্যরা হেঁটে যায়, মানুষেরা
স্থির
জীবন কাটিয়া যায়, জীবন অধীর
জীবন কাটিয়া যায়, জীবন অধীর
১৬.০৮.১৮
No comments:
Post a Comment