Sunday, August 19, 2018

বাসতে বাসতে বাসি করে ফেলি


তোমাকেই বাসি। বাসতে বাসতে বাসি করে ফেলি। তবু তোমাকেই বাসি। তোমাতেই যাই, যাইতে যাইতে আর কোথাও যাওয়ার নাই। তবু তোমাতেই যাই। তোমাকেই খাই, খাইতে খাইতে কিছু বাকি রাখি নাই, তবু তোমাকেই চাই। চাইতে চাইতে, অকস্মাৎ পথের ঘাসফুল বনে যাই, পদচুম্বনে গলে যদিওবা যাই তবু তোমাকে পাই, বারে বারে পাই, মনে ভয় নাজানি হারাই।

শুধু তোমাতেই বাসি, বাসতে বাসতে বাসি করে ফেলি

১২.০৮.২০১৮

2 comments:

  1. হুম!!শুধু তোমাতেই বাসি, বাসতে বাসতে বাসি করে ফেলি......

    ReplyDelete