যে ছবিটা আমি আঁকছি
তুমি দেখতে পাচ্ছ না
না দেখা মৃত্যুতে
কান্নার কিছু নাই। তোমার
পায়ের কাছে একটা
ঘাসফড়িং দেখে কিযে
হিংসা হল কাল।
তুমি নয় আমি ঘাসফড়িঙের
চুম্বনের কাঙাল
মেঘের হত্যা দেখে
তুমি ঠ্যাং নাচাও কেন্
বৃষ্টিতে উদাম
নাচে আত্মহত্যাপ্রবন ব্যাঙ
থামো, এইসব রঙচঙ
রঙঢঙ ভড়ং থামাও
কে যায় ওপারে,
ওভাই-আমারেও নাও
নিজের ছবি আঁকতে
গিয়ে একটা অনতিক্রম্য
রেখা দাঁড়িয়ে যায়
পথ আগলে, আমি পাহাড়
ঠেলে একটা নদীর আনন্দ
ধ্বনিতে ডুব দেই
আনন্দগুলো
কান্নার মত, কান্নারা জোছনা কণা
মৃত্যুর দিকে
যেতে হলে এইসব ঘাট আপনাকে
পেরুতেই হবে। কবি
কিংবা খুনি, দুজনেই শিল্পী
১৭.০৯.২০১৮
No comments:
Post a Comment