হ্যাঁ, আমার মত করে
দাঁড়ান, অথবা
আপনি চাইলে আমি আপনার মত
তবে
ঠিক দূরত্বে
শান্তিনগর মোড়ে, বাজারের
দিকে
পাহারায় ছিল একটা আর্মির
গাড়ি, আর কিছু পুলিশ
একটা পাগল আঙুল উঁচিয়ে
চিৎকার করে
চুদে যাচ্ছিল আর্মির মা-কে,
পুলিশের মা-কে
আর লুঙ্গি উঁচিয়ে
দেখাচ্ছিল পাশের কিছু সব্জি বিক্রেতা মা-কে
কেউই কিছু দেখছিল না,
কেউ এই পৃথিবীর নয়
এক মিটার দূরত্ব রেখে,
প্রায় অর্ধ-বৃত্তাকারে, আমি পাগলকে পার হয়ে গেলাম
ভাগ্যিস আমার মা বেঁচে
নেই
হ্যাঁ প্রিয় ঈশ্বর, আমার
মত করে দাঁড়ান
অথবা আমি আপনার মত করে
তবে
দূরত্ব ঠিক রেখে
এবং
এই দুঃসময়ে পাগলের চোখ
এড়িয়ে চলাই যৌক্তিক হবে
০৪.০৪.২০২০
No comments:
Post a Comment