তোমার শরীর জুড়ে দীর্ঘ
চুম্বন
মেঘমালা, আহ মেঘমালা
ভিজে যাচ্ছে ঠোঁট ও সকল
আলস্যেরা
তোমার জীবাশ্মে দৌড়ায়
অশ্ব, খুরের দাপট
আহ নারী, নারী তুমি
ক্লেদ
সারারাত ধরে অবিরাম
বৃষ্টির গূঢ়তর বিলাপ আমি বুঝতে ব্যর্থ হয়েছি
তোমাকে ভালোবাসা ছাড়া আর
কোনো প্রাপ্তি নাই আমার
এই অসার সফলতায় তুমি
বৃষ্টির নৃত্য দেখতে দেখতে
কেমন নির্ভার হাস। তোমার
হাসির বিহবলতায়
আগামী জন্মের জন্য কেটে
রাখা টিকেট আমি বুক পকেট
পাশ পকেট আর পিছন পকেট
হাতড়েও খুঁজে পাই না
আরও সব অনিবার্য ব্যর্থতায়
আমার চামড়া কুঁচকে যায়
আমার হাত মুখ পা আমার
নিতম্ব
আমার নিজেরই সর্বস্ব সেঁধিয়ে
যেতে থাকে আমারই অন্তর্গত শূন্যতায়
২১.০৭.২০২০
No comments:
Post a Comment