আপনি মানুষের আদর্শের কথা বললে আমি বই-পত্র, চেয়ার-টেবিল, ঘর-বাড়ি, দালান-কোঠা, পুকুর-নদী, খানাখন্দ, দেশলাই, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, লালন, দস্তয়েভস্কি, তসলিমা নাসরীন, কাফকা, ফুকো, নোয়াহ হারিরি, কার্ল মার্কস, ডোনাল্ড ট্রাম্প, আশীষ সাহা, মাসুদুল আমীন, হার্ভার্ড ডিকেন্স, ছেলেবেলা, প্রেম, সন্তান-সন্তানাদি আরো কী কী সব মনে-টনে করে তন্ন তন্ন করে খুঁজতে থাকি কীজানি কী...
অতঃপর ক্লান্তি ভর করে সারা শরীরে। আমার আশ্রয় চাই। মা কি আশ্রয় হয় মানুষের না ঈশ্বর। আমি নিজেরই ছায়ার উপর থপ করে বসে পড়ি।
১৪.০১.২০২১