Thursday, January 14, 2021

ভয়

রাত চারটা। আমাকে একা জাগিয়ে রেখে
ইট সাজানো ধাতব শব্দের সাথে প্রেমে মশগুল হয় অস্থির সময়

শৈবাল ভাই, আপনাকে দেয়ার মত পাল্টা যুক্তি আমার ছিল না
তবু ভেতরে ভেতরে পুড়ে যাওয়ার উত্তাপে আপনার ‘সর্বজ্ঞ
মাস্টারমাইন্ড’ যদি সামান্যও তপ্ত হয়, তবে পৃথিবীর এইসব অন্যায্য ঝাঁপি
একদিন ঠিকঠিক খুলে যাবে, এই আশাবাদ ছাড়া একজন কবি’র আর কীই বা থাকে

প্রিয়তমা, তোমার হাতের তালুতে গোপনে লুকিয়ে রাখ
আমার শীতল যৌনাঙ্গ। আমাকে ছেড়ে যাওয়ার আগে
একবারের জন্য হলেও মনে ক’রো
তোমার পায়ের পাতায় কী আবেশে আমি চুম্বন করতাম ভয়ার্ত সমস্ত রাত জুড়ে


১৫.১২.২০২০


No comments:

Post a Comment