Friday, July 5, 2013

দৌড়


মাতাল রাতে মদিরা কাঁপে হাতে
ভোরের কুয়াশায় আচ্ছন্ন নীল আলো
বায়বীয় সীসা ছুঁয়ে যায় তোমার শরীর
ভরতনাট্টমেও পারঙ্গম তুমি, মাতাল ঠোঁটে বেজে ওঠে কামনার শীশ।
কৃত্রিম হাওয়ায় তুমি হয়ে যাও মেরিলিন মনরো-
তবু আমাকে বাঁধে না কেউ
           স্বপ্নময়ী রাত, তুমি হয়ে যাও মায়াবী বিকেল।
আতাফল গাছ পার হয়ে তোমার নৃত্যরত উদোম পা
দোড়ে পার হয় বোর্ডিং স্কুল, তুমি ছুঁয়ে ছুঁয়ে যাও কাঠের মানুষ!!

পঁচিশ বছর
ভালবাসা তবু বেচে থাকে, প্রেমে অপ্রেমে


১০।১০।২০১১

No comments:

Post a Comment