১।
‘বুকের ভেতর বৃষ্টি’ আর সঙ্গে মিঠু
।
আমরা যখন নীলখেত পেরুচ্ছিলাম হঠাৎই
আকাশ ভেঙ্গে ঝুম বৃষ্টি।
রিকশাওয়ালাকে
কসরত করতে হচ্ছিলো বৃষ্টির হাত থেকে
জমানো টাকা পয়সা বাঁচাতে। নতুন করে
ভেজার ভয় ছিলো না আমার আর মিঠুর কারোরই।
বরং বৃষ্টিই কখনো কখনো শুকিয়ে দেয় অনেক কিছু।
২।
ঢাকা শহরের ড্রেনেজ সিস্টেম খুবই নাজুক
সামান্য বৃষ্টিতেই ডুবে যায় রাস্তাঘাট,
ফুটপাত।
অঝোর বৃষ্টিতেও দেখো
আমার ভেতর কেমন শুকিয়ে কাঠ।
৩।
শহর জুড়ে ঝড়, আমার ভেতরে
ঝঞ্ঝা
আজকাল শহরও শব্দ করে কাঁদে
কোনো কোনো বোকা মানুষ তাও পারে না।
৪।
আমার কাছে স্মৃতি মানে বৃষ্টি
নষ্টালজিয়া মানে বৃষ্টিপাত।
৫।
বৃষ্টি মানেই আর্দ্রতা, নারী মানেও তাই
৬।
তুমি আমি আর বৃষ্টিতে
রাতভর এই সৃষ্টিতে,
শরীর জুড়ে ইমন রাগ
রাগ মোচনে রাত্রি যাক।
রাত্রি এতো ছোটো কেনে
এসব কি আর শরীর জানে?
বাদল দিনে অফিস কি আর
মেঘলা শরীর বৃষ্টি নামাক।
১৪।০৬।২০১২
No comments:
Post a Comment