(হুমায়ূন আহমেদের মহাপ্রয়ানে)
কাল রাতে হঠাৎ করেই স্তব্ধ হয়ে গেছে সময়
কাল রাত এগারোটা বিশ মিনিটের পর কিছুই এগুচ্ছে না আর। ঘড়ির
কাটা থেমে গেছে ঊনিশে জুলাই এগারোটা বিশ মিনিটে। বিশে
জুলাই
এর জন্যে অপেক্ষারত আমার স্ত্রী ‘আদিগন্ত
বিস্তৃত শূন্যতায় কী বিপুল
বিষন্নতায়’ আটকে আছে;
ধারালো নখের কাঠঠোকরাও বিহ্বল আজ টেলিভিশনের পর্দায়
শোকাতুর ‘চান্নিপসর রাইত’ আগেই বিদায়
নিয়েছে বেলভ্যু হাসপাতালে
ভারাক্রান্ত বৃষ্টিও লুকিয়ে কাঁদছে কোথাও দূরে । অভাগা হলুদ
পাঞ্জাবি দেখো
কেমন নিষ্প্রাণ ভবঘুরে।
বিশ্ববিদ্যালয়ের ঘরে মিসির আলী একা নিজেরই শব কাধে হামাগুড়ি দেয়
ঘরে ঘরে বৃষ্টি শুধু, অমানিষা শহরময়।
স্তব্ধ সময়, ‘বাতাসে জাম গাছের পাতার শর শর শব্দ’ হয়
‘একঘেয়ে কান্নার সুরের মত’ শোকগাথা লিখে চলে
বাংলাদেশের হৃদয়!!
২০।০৭।২০১২
No comments:
Post a Comment