কবে তুমি সুখি ছিলে সবচেয়ে
বেশী
আমি বলি আজ
আজ তোমার পাঠানো বাতাসেরা
ঘিরে ছিলো আমাকে
তোমার পাঠানো সুখগুলো আজ
স্পর্শ করে ছিল
আমাকে সারাক্ষণ
আমার কবিতাগুলো আজ ভাসিয়ে
দিয়েছিলাম তোমার দিকে
আমাদের গানগুলো আজ ভাসছিল
আমার কানে তোমার কানে
কবে তুমি দুখি ছিলে সবচেয়ে
বেশী
আমি বলি আজ
কাল তুমি চলে যাবে আমাকে
ছেড়ে
২২.১০.২০১৩
No comments:
Post a Comment