ইহার সাথে নারী পুরুষ সাম্যতার কোনো বিভেদ
নাই !?! ইহা নিতান্তই প্রেম। ইহাতে নারী যেমন দিয়ে পুলক পান পুরুষ তেমনি পেয়ে,
অন্যান্য প্রেমবিষয়ক ঘটনারই মত। নারীবাদী স্ত্রীরাও ইহার বাইরে নন। তবে যাহারা
লোকসম্মুখে স্বীকার করতে লজ্জা পান তাহারা ইহাকে অভ্যাস বলে চালিয়ে দিতে পারেন।
আপনার মাকে দেখেছেন আপনার বাবার জুতার ফিতা লাগিয়ে দিতে (যদিও আপনার বাবার ভুঁড়ি
ছিল না বলেই প্রতীয়মান হয় এবং এই ঘটনার সত্যতাও প্রশ্নাতীত নয়), বাথরুম থেকে বের
হওয়ার আগেই তোয়ালে জামা কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকতে, আপনিও বাবার চশমা জামা এগিয়ে
দিয়েছেন কখনো সখনো, সুতরাং আপনার জান’এর জন্য ইহা অভ্যাস বশতই বলা যায়। নয় কি? আপনার
এই প্রেমবিষয়ক লজ্জাকেও আমরা সম্মান করি। আমরা আরও সম্মান করি আপনার দৃষ্টিকে, চোখের
দুইপাশে জেলখানার গ্রিল চেপে থাকলেও আবারিত প্রান্তর আপনি সরু লম্বা কোনো কিছু
ছাড়াই দেখতে পান।
হাহা, ভাল থেক প্রিয় প্রেম।
০২.০১.১৮
No comments:
Post a Comment