শহরে চাঁদ ফুড়ে যে বাড়িগুলো উঠে যাচ্ছে উপরে
চাঁদের দুঃখ তারা বোঝেনা, বরং
তাদের দুঃখে চাঁদের বুক ফেটে যায়
প্রেম ট্রেম সব বগলদাবা করে
স্মৃতিগুলোকে মাটিতে রেখে যারা উঠে যাচ্ছে উপরে
তাদের মগজে শীত, শরীরে শীত
তাদের শীতযোনিতে অনবরত ডুবতে থাকে ভালবাসা
তবু মাঝরাতে বেহায়া চাঁদ লটকে থাকে জানালায়
ব্রহ্মাণ্ডের হারিকেনের আলোয় তোমার কি মনে পড়ে
আঙুল ছুঁয়ে থাকার উষ্ণতায় তুমি ভিজতে রাতভোর!!
২৮.০৪.২০১৮