Thursday, April 26, 2018

আমি


আমাকে নিয়ে যাবে জানি
ছিঁড়ে খুঁড়ে, টুকরো টুকরো করে, আমারই অগোচরে
আমি একা পড়ে থাকি উদাম মাঠে, দৃশ্যহীন

দরজার ফাঁক গলে আমি ঢুকি নিজেরই ঘরে
কল থেকে পড়ে জল অবিরল, কেউ খেয়াল করে না
আমি সেই জলে মুখ ধুই, অগোছালো চুলে বিলি করি
বাম গালে বেড়ে উঠা ব্রণ দেখি ঘুরিয়ে ফিরিয়ে
মেয়েদের ঘরে যাই, ওরা কলকাকলিতে মুখর
আমাকে খেয়ালই করে না
তারপর ঢুকি নিজেরই ঘরে, স্ত্রী শুয়ে আছেন, পাশে আমি
আমি আমাকে দেখি, স্ত্রীকে দেখি, কেউ ভ্রূক্ষেপ করে না
পাশে পেতে রাখা চেয়ারে পা তুলে বসি
আমারই লেখা একটা বই হাতে নেই, পাতা উল্টাই

কি অদ্ভুত, আমি অনবরত উল্টে যেতে থাকি কতগুলো ধূসর পৃষ্ঠা
২২.০৪.২০১৮



No comments:

Post a Comment