Tuesday, April 3, 2018

কবিতা


কাল হঠাৎ ঘুম ভেঙে গেলে মনে হল, আমি রেজর ব্লেডের বাড়িতে ঘুমিয়ে আছিজনৈক কবি লিন্ডা মারিয়া বাইক চালিয়ে এসে মেঝেতে ছড়ানো আমার কবিতাগুলোকে ফালা ফালা করে কেটে দিয়ে দিগন্তে মিলিয়ে গেলেন। মেঝেতে পা রাখতেই কবিতার রক্তে আমার পা ভিজে গেল

তারপর আমার বেদনার্ত অক্ষর, শব্দ
আমার কবিতারা, আমি
এবং নিঃসঙ্গতার খুঁটিতে দাঁড়িয়ে থাকা আমার বাড়ি
কাগজের প্লেন হয়ে দুলতে থাকলো, ভাসতে থাকলো

বর্তুল এই পৃথিবীতে টালমাটাল আমার প্লেন
ভাসতে ভাসতে, উড়তে উড়তে তোমার বন্দর ছাড়া
আর কোথাও গিয়ে ভিড়ে না


০৪.০৪.২০১৮

No comments:

Post a Comment