Sunday, April 15, 2018

মনুষ্যত্ব


"যে এখনও ভেবে দেখছ, পথে নামবে কি না -
আমি তার মনুষ্যত্ব স্বীকার করি না".......শ্রীজাত

চিমটি কেটে দেখ আমি নড়েচড়ে উঠি এখনো
চাও যদি কেটে দেখতে পার রগ, হাতের বা পায়ের
ফিনকি দিয়ে যে রক্ত বেরুবে
সেটা মানুষের না পশুর সে প্রশ্নে আমি আপত্তিহীন

আপত্তি শুধু পৃথিবীর সাফল্যের গল্পে
যেখানে মনুষ্যত্বের রক্তে ভিজতে থাকে শৈশবের জ্যোৎস্না

শ্লোগানে তোমার হাত যখন উঠে যাচ্ছিল ঈশ্বর হয়ে
আমার তখন ভীষণ বিপদ, যেখানেই দাঁড়াই পা গেঁথে যায় মাটিতে
মাথা ভীষণ ভার। আমার দুই হাত দুইদিকে টানছিল কে

তোমার ধৃষ্ট তর্জনীতে আমার ভয় হতে থাকে,ভয় হতে থাকে

১০.০৪.২০১৮

No comments:

Post a Comment