একটা ঠিকঠাক
শক্তসামর্থ কাঁচা আমরে সোফার নিচে বিছাইয়া রাখছিলাম পাকার জন্য। আগেই বইলা রাখি
কোথাও কোনো খুঁত ছিল না আমটার। তো কয়দিন পরে আম খাইতে গিয়া এর ভিতর থাইক্কা পোকা
বের হইল। আমি অবাক, যদিও অবাক হওয়ার ক্ষমতা আমার নাই বইলা মনে করছিলাম। একদিন বেবিট্যাক্সিতে
তাজমহল রোড পার হইতে হইতে আমার অবাক হওয়ার ক্ষমতা, বিশ্বাস করার ক্ষমতা শেষ হইয়া গেছিল। এমনই ভাবতেছিলাম এতদিন। আজকে অবাক হইয়া
সেই বিশ্বাসও ভাইঙ্গা গেছিল প্রায়।
যাই হউক, এইরকম একটা অক্ষতযোনি আম থাইকা পোকা পাইয়া আমি মনে মনে ইউরেকা ইউরেকা বইলা
চিল্লাইয়া উঠলাম। ভাবলাম আমি বুঝি প্রানিকূলের সৃষ্টিরহস্য উদ্ধার কইরা ফেলছি।
সেইকরম জম্পেশ একটা পোস্ট দিমু ভাবতেছিলাম ফেইসবুকে। সেইমত গুগল করতে গিয়া আমি পুরাই হতাশ।
বলে কিনা মুকুল হওয়ার কালেই আমে পোকার বীজ ঢুইকা পরে। কেন যে জানতে গেলাম!!
বলে কিনা মুকুল হওয়ার কালেই আমে পোকার বীজ ঢুইকা পরে। কেন যে জানতে গেলাম!!
না জাইন্না আমি
তো ঈশ্বর হইয়া যাইতেছিলাম প্রায়…
০৩.০৭.২০১৮
No comments:
Post a Comment