তোমার যোগ্য নয় এ
পৃথিবী, অথবা মানুষগুলো
এবং আমিও। তোমার
যোগ্য হওয়ার জন্য আমি
শব্দহীন হতে
চেয়েছি। বিষাদে হয়েছি হত
তোমার আনত চোখে
নতজানু থেকেছি, দুই হাত প্রসারিত
তুমি বৃক্ষতো নও!
নাকি দুখিনী নদী
তোমার দুঃখে আমি
বইছি নিরবধি
কাচের জানালায়
তোমার মুখ। বাইরে অন্ধকার
আমি ফেরাতে
পারিনা চোখ, আবার তাকাতেও পারি না
কী ভীষণ ঝড়ে
বেঁকে যায় তোমার অনাড়ম্বর ঠোঁট!
কে বুঝিতে পারে,
আমি ছাড়া! এই দ্বিচারি ছন্নছাড়া
ভবিষ্যতহীন
পৃথিবীর পঙ্কিলতার দায় আমারও
জানি, তুমি ক্ষয়ে
যাবে আরো, তোমার শীর্ণ হাত আর
কতটা নেবে
পৃথিবীর ভার, আমাদের ইঁদুর দৌড় থেকে
পিছিয়ে
থাকতেথাকতে থাকতেথাকতে থাকতেথাকতে
তুমি বেঁচে থাক
হে ছায়াচ্ছন্ন ভোর...
শেষমেশ তোমার
কাছে ছাড়া আর কোথায় ফেরার আছে আমার
ধ্বংস হতে হতে,
ডুবতে ডুবতে অতঃপর
তোমার কাছেই গিয়ে
ভাসব, তোমাতেই নির্বান
২৮.১০.১৮
No comments:
Post a Comment